শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রান ফর গ্রিন আমতলীর আয়োজনে বৃক্ষরোপনসহ নানান কর্মসূচি পালিত

রান ফর গ্রিন আমতলীর আয়োজনে বৃক্ষরোপনসহ নানান কর্মসূচি পালিত

এসএম সুমন রশীদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ‘দৌড় হোক সুস্থতার, পরিবেশ হোক সবুজের এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর গ্রিন আমতলী কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, স্মারক ফলক উন্মোচন, হস্ত ও কুটিরশিল্প প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(১৩-নভেম্বর)সকাল ৬টা থেকে দিনব্যাপী আমতলী উপজেলা পরিষদ হলরুম ও সংশ্লিষ্ট স্থানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ বাপ্পি সরদার। তিনি সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনজিত চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, বিএনপি নেতা মকবুল আহমেদ খান, মহিলা দল নেত্রী মীরা খান, বিএনপি নেতা শামসুল হক কমিশনার, সাংবাদিক রিপন মুন্সি এবং ব্যবসায়ী ও ঠিকাদার ছগির মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আনোয়ারুল কবির। এ সময় মোসা. লিয়া, রজনী, খুশি সহ আয়োজক সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে ম্যারাথনে ১০০ জনের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বৃক্ষরোপণ ও স্মারক ফলক উন্মোচন করা হয়। পাশাপাশি হস্ত ও কুটিরশিল্প প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা সুস্থ জীবনযাপন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাস যোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু আলোচনা নয়, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী ‘রান ফর গ্রিন আমতলী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা