রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : অবৈধ যানবাহন চলাচল,টোকেন বাণিজ্য ও মব সৃষ্টি বন্ধে জনসচেতনতায় চালক,মালিক,ও স্থানীয়দের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপির কর্ণফুলী মইজ্যার টেক ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
১৪ই নভেম্বর দুপুর ১২ টায় মইজ্যার টেক ট্রাফিক পুলিশ বক্সের সামনে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে টিআই মশিউর রহমান বলেন অবৈধ,নাম্বার বিহীন,যানবাহন চলাচল,টোকেন বাণিজ্য বন্ধ এবং সংশ্লিষ্ট বিষয়ে মব সৃষ্টির বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের কথা।
এসময় তিনি আরও বলেন আপনারা গ্যাসের জন্য আসলে কোন সমস্যা নেই,কিন্তুু যানজট সৃষ্টি করে যদি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাড়ান তাহলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যানজট সৃষ্টি,যেখানে সেখানে যাত্রী উঠানামা সহ সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয় এমন যেকোনো কাজ থেকে নিজেদের বিরত রাখতে অনুরোধ করেন টিআই মশিউর রহমান।
এসময় নগরীর কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহম্মদ বলেন আপনারা নাম্বার বিহীন গাড়ি থেকে সর্তক থাকবেন, এই নাম্বার বিহীন গাড়ি গুলো দিয়ে প্রায় সময় অপরাধ সংগঠিত হয়ে থাকে, এই নাম্বার বিহীন গাড়ি গুলো অনেক সময় রাতে রাস্তায় বাহির হয়ে যাত্রীদের সব কিছু ছিনতাই করার মতো ঘটনা ঘটেছে।
ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহন ধরে মামলা দিলে কিছু দুষ্কৃতকারী মব সৃষ্টি করার চেষ্টা করে।তাদেরকে আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি মবের ব্যপারে কোন ছাড় হবে না। ট্রাফিক পুলিশের প্রতি পরামর্শ থাকবে মব সৃষ্টিকারীদের গ্রেফতার করে থানায় পাঠাবেন; প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ফৌজদারি অপরাধে মামলা দায়ের করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
যানবাহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদ্যেশ্যে আরও বলা হয় আপনাদের সংগঠনে যদি অবৈধ যানবাহন থাকে তাহলে সে গুলো বন্ধ করেন,এবং সেগুলোর বৈধ কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করবেন।
অবৈধ গাড়ি সামনে পড়লেই আটক করে সরকারি আইনের আওতায় আনা হবে। বিভিন্ন সময় অবৈধ গাড়ি মামলা দিলে তারা তাদের লোকজন এনে মব সৃষ্টি করে। অতীতে মানবিক কারণে অনেক ছাড় দেওয়া হলেও ভবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
