মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ “ছায়ানীড় লংগদু’র স্বাবলম্বী প্রকল্পে অসহায় জয়নালকে নৌকা প্রদান।

“ছায়ানীড় লংগদু’র স্বাবলম্বী প্রকল্পে অসহায় জয়নালকে নৌকা প্রদান।

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ ইউনিয়নর জারুলবাগানের বাসিন্দা অসহায় নৌকা মাঝি মো জয়নাল আবেদীন (৫০) কে জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে নৌকা প্রদান করেছে মানবিক স্বেচ্ছাসেবকী সংগঠন ছায়ানীড়,লংগদু।

আজ সোমবার (১৬নভেম্বর) বিকাল চারটায় মাইনীমূখ লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে মাইনীমূখ জারুল বাগান এলাকার বাসিন্দা পঞ্চাশ ঊর্ধ্ব নৌকামাঝি জয়নালকে নৌকাটি হস্তান্তর করেন “ছায়ানীড়,লংগদু ” এর স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও উপদেষ্টা লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশীদ।

এসময়ে উপস্থিত ছিলেন “ছায়ানীড়,লংগদু ” কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব আল আমিন ইমরান, আল মুবিন সাগর,মোঃ এরশাদ আলী, হাফেজ ইসমাইল হোসেন, নৌকার মাঝি জয়নাল আবেদীন সহ আরো অনেকে।

“ছায়ানীড়,লংগদু” জানায়, মাইনীমূখ লঞ্চঘাটে নৌকা চালিয়ে চার সদস্যের সংসারের জীবন জীবিকা নির্বাহ করেন ৫০ বছর বয়সী জারুল বাগান এলাকার বাসিন্দা ও খেয়াঘাটের মাঝি জয়নাল আবেদীন। প্রতিদিন নৌকা চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে চলে পরিবারের দুবেলা দুমুঠো ভাত। কিন্তু গত দুই তিন মাস ধরে একমাত্র অবলম্বন নৌকা চলাচলের অযোগ্য হওয়ায় অর্থাভাবে মেরামত বা নতুন নৌকা ক্রয় করতে না পেরে ধরি দিয়ে বেঁধে ও মাটির প্রলেপ বুলিয়ে কোনমতে জীবন যুদ্ধে লড়াই করছেন তিনি। জয়নালের এমন অসহায়ত্ব ও দুঃখ-দুর্দশা দেখে মানবিক হৃদয়ে এগিয়ে আসেন ছায়ানীড় লংগদুর জারুলবাগানের সম্মানিত সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম। তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের কাছে প্রস্তাব তুলে ধরেন।

তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ছায়ানীড় লংগদুর একটি প্রতিনিধি দল জয়নাল আবেদীনের বাড়ি ও তাঁর ব্যবহৃত নৌকা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় স্থানীয় কয়েকজন মানবিক ভাই আশ্বাস দেন, ছায়ানীড় লংগদু যদি তাঁর জীবিকা নির্বাহের জন্য নতুন নৌকা কেনার উদ্যোগ নেয়, তাহলে তাঁরাও সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

সবার আন্তরিকতা, ভালোবাসা ও মানবিক সহযোগিতায় অবশেষে বাস্তবায়িত হলো একটি সুন্দর উদ্যোগ।

ছায়ানীড় লংগদু পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীনের জীবিকার অবলম্বন হিসেবে একটি নতুন নৌকা কেনার উদ্যোগ গ্রহণ করা হয়।আনুষঙ্গিক খরচসহ সর্বমোট ১২,৩০০/- টাকা ব্যয়ে শনিবার মাইনীমুখ বাজার থেকে তাঁর জন্য একটি নতুন নৌকা ক্রয় করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

নৌকা হস্তান্তরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, নৌকা মাঝি জয়নাল আবেদীন জানান,
সংগঠনের পক্ষ থেকে জানান, পরিবারে স্ত্রী, ১০ বছরের এক পুত্র ও ৫ বছরে এক কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। তাঁর ছেলে মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিদিন নৌকা চালিয়ে ২০০-৩০০ টাকা যা আয় হয়, তা দিয়েই কোনোরকমে চলে সংসার। তাঁর কাছে প্রতিটি দিনের উপার্জন শুধু অর্থ নয়, বরং পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার একমাত্র অবলম্বন।

তার এমন পরিস্থিতিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়, লংগদু যে একটি নতুন নৌকা কিনেন উপহার দিলেন, এটি তার পরিবারের বেঁচে থাকার নতুন আশ্রয়। এজন্য তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এধরনের মানবিক কাজ ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে বলে ছায়ানীড়, লংগদু আশাবাদ ব্যক্ত করে সমাজের বিত্তবান মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা