মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবচরে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

শিবচরে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে  বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মোঃ জোনায়েদ খালাসী (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে শিবচরে এ ঘটনা ঘটে।নিহত মোঃ জোনায়েদ খালাসী মুন্সিগঞ্জের লৌহজং এলাকা ওবায়দুর রহমান খালাসির ছেলে।তাঁরা পরিবারসহ শিবচর স্বাস্থ্যকলোণীর ভাড়া বাড়িতে থাকতেন।

নিহতের বন্ধু তৌফিক আলী বলে, ‘আমিসহ জুনায়েদ, মিতুল, রিফাত,অয়ন ও তানিম পুকুরে গোসল করার জন্য দুপুর বেলা বাড়ি থেকে বের হই। দুপুর ৩ টার দিকে আমরা শিবচর উপজেলা সংলগ্ন পুকুরে গোসল করতে নামি। পুকুরের পাড় থেকে হঠাৎ পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে জুনায়েদ ও রিফাত। রিফাতকে আমরা উদ্ধার করতে পারলেও জুনায়েদকে কোনোভাবেই ওপরে তুলতে পারিনি। পরে আশপাশের লোকজন পানিতে ডুব দিয়ে জুনায়েদকে খোঁজার চেষ্টা করে। তাকে না পেয়ে আমরা বাড়িতে খবর দেই।পরে বাড়ির লোকজন তারা এসে জুনাইদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম হোসেন বলেন, দীর্ঘ সময় জোনায়েদ পানিতে তলিয়ে থাকার কারণে মৃত্যুবরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা