মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে প্রস্তুতি সভা

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে প্রস্তুতি সভা

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : আগামী ৩০ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির কুষ্টিয়া জেলায় আগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

এসময় অরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা