মো.নূর আলম ভুইয়া : রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত পৌনে ১২ টার দিকে রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে রামপূরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহমেদ (৬০) ২। ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু (৪৮) ৩। ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০) । ৪। রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩) ৫। রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) ৬। রামপুরা থানা যুবলীগের সদস্য মোঃ সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪) ।
রামপুরা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) আনুমানিক রাত ১১:৪৫ ঘটিকায় রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
