মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম বিজিবির অভিযানে আটক

শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম বিজিবির অভিযানে আটক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে আলোচিত মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সেলিম মিয়াকে আটক করা হয়েছে।

১৬ ই নভেম্বর সোমবার রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অন্তর্গত কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত জনপদের বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে।

ধৃত সেলিম মিয়া (৩৪) সিংগাবরুনা ইউনিয়নের বগুলা কান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন যাবত শ্রীবরদী, বকশীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মানব পাচার কাজে জড়িত রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় আটক সেলিম মিয়া সহ তার দুই সহযোগী বগুলা কান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে
স্বপন ও বৈষ্টম পাড়া গ্রামের সুমনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

কর্নঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে বলেন, সেলিম সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানব পাচার কাজ করে আসছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দুই সহযোগী স্বপনও সুমনের কথা বলেছে।

বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেলিমকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ৩ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দাখিল করা হয়েছে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা