মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে আ’লীগ-অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ-১৪ আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে আ’লীগ-অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ-১৪ আসামি গ্রেফতার

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধ ঠেকাতে পুলিশের লড়াইয়ের অভিযানে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ আ’লীগ-অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী সহ মাদক সেবনকারি ও পরোয়ানা জারি সহ দুষ্কৃত+১৪ আসামি’ পুলিশ ব্লক রেডে আইনের জালে বন্দি করতে সক্ষম হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্সে, মাদক বিরোধি জোরদারে বাংলাদেশ পুলিশের চৌকস ওসি’ সঙ্গীয় ফোর্সের টিম নিয়ে অনুসন্ধান তথ্যে নিষিদ্ধ কার্যক্রম ব্লক দিতে গোপনে অবস্থান করা ভাসমান-সম্ভাব্য আস্তানাতে এক যোগে হানা দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলমান’কালে গ্রেফতারকৃত;

মাদক সেবনকারি- মোঃ আকাশ (২১), মোঃ রিফাত (১৯), মোঃ আরিফ (২৮), আঃ খালেক (৩০), মোঃ হেলাল (৫০), মোঃ আলম (৩৭), মোঃ মীর হোসেন (৪৫) নামে।

সন্ত্রাস বিরোধি আইনে- উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ হোসেন (৩৩) নামে উপজেলা সদস্য শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, উপজেলার জামপুর ইউপির মহজমপুর গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে কাজী কাওসার (৪০) নামে ইউপি প্রচার সম্পাদক যুবলীগ ও নোয়াগাঁও ইউপির ভৌমিক পাড়া গ্রামের মৃত বদুমিয়ার ছেলে নেহাল মেম্বর (৪৫) নামে ইউপি যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ।
পরোয়ানা জারি- শাহীন (৩১), মোসা. রোকেয়া আক্তার তিথি (৩২), মোসা. ফারজানা () ও মামুন মিয়া () সহ-১৪ আসামি গ্রেফতারপূর্বক আইনি পদক্ষেপ শেষে পুলিশি করা পাহারায় আদালতের সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা