এন.এম হামিদী বাবু নীলফামারীঃ নীলফামারীর পল্লীতে মারপিট শ্লীলতাহানির ও চুরির অভিযোগে কোর্টে মামলা করেছেন এক অসহায় ভুক্তভোগী রুনা আক্তার।
মামলা সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বেংমারী ডাঙ্গাপাড়া এলাকার রুনা আক্তারের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন জাহান আলী গংরা।
১ অক্টোবর ২০২৬ তারিখে মামলার বাদী ও তার স্বামী ১ নং সাক্ষী কাশেম আলী উত্তরা ইপিজেড হতে কাজ শেষ করিয়া বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে জাহান গংরা ধারালো ছোড়া, লোহার রড, দা, বাসিলাসহ বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে রুনার ঘরে সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে রুনা ঘর থেকে বাইর হলে ১ নং আসামি জাহান হুকুম দেয় “বেটি শালীরে মারিয়া লাশ বানাও”।
হুকুম পেয়ে ২ নং আসামি দেলোয়ার হোসেন ও ৭ নং আসামি রূপালী বেগম রুনা আক্তারকে এলোপাথাড়িভাবে মারপিট করে ধারালো ছোড়া দিয়ে চোট মারে।
এসময় ৪ নং আসামি বাদল হোসেনও চোট মারে। এতে রুনার দুই হাতে আঙুল কেটে রক্তাক্ত হলে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মোট ১৩ টি সেলাই পড়ে তার দুই হাতের আঙুলে।
এসময় ১ নং সাক্ষী কাশেম আলী এসে রুনার প্রাণ রক্ষা করলে তাকেও তারা এলোপাথাড়ি মারপিট করে। ঘটনার সময় ৬ নং আসামি আলিমা বেগম রুনার গালার ৮ আনার স্বর্ণের চেন চুরি করে এবং ৫ নং আসামি গোলাপি বেগম ঘরের ভিতরে ঢুকে জমি কেনা বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে।
এবিষয়ে রুনা বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-১ম নীলফামারী সদরে একটি মামলা করেন।
বতর্মানে আসামিরা প্রতিনিয়ত বাদী ও তার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে একাকী পেলে খুন ও লাশ গুমসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
