বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বান্দরবানে সাংবাদিক কল্যাণ ফোরামের নতুন কমিটি

সভাপতি আলাউদ্দিন, সম্পাদক এস বাসু দাশ

বান্দরবানে সাংবাদিক কল্যাণ ফোরামের নতুন কমিটি

বান্দরবান : বান্দরবানে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’-এর ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক যুগান্তর এবং দৈনিক আজাদীর বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারকে সভাপতি এবং ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি সুফল চাকমাকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক বাদশা মিয়া মাস্টার।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এইচএম স¤্রাট, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মংখিং সাইন মারমা, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহিম এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সহসভাপতি মেজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এনএ জাকির, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, এমএ হাকিম চৌধুরী, আবুল বশর ছিদ্দিকী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজভী রাহাত ও কোষাধ্যক্ষ মো. ইসহাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় উপস্থিত সকলে বান্দরবানের সাংবাদিকদের কল্যাণে কাজ করার আহবান জানান এবং দ্রæত সময়ে ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ এর সংবিধান তৈরি করে নীতিমালা প্রণয়ন করে কল্যাণ ফোরামের কার্যক্রম তরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা