সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় দুর্বৃত্তদের দেয়া বিস্ফোরক আগুনে এশিয়ান হাইওয়ে খড়বোঝাই মালবাহী ট্রাক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীসহ তিসা নামে মামা ভাগিনা পরিবহনে যাত্রীবাহী বাসে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়ান হাইওয়ে ভোর ৫ টার দিকে ও সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের কবলে পড়ে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে, দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী খড়বোঝাই কৃত (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ট্রাকটি ভোররাত ৩ টার দিকে উপজেলার জামপুর ইউপির এশিয়ান হাইওয়ের মিরের টেক এলাকায় জামে মসজিদের সামনে পৌঁছায়।
এ সময় বোঝাইকৃত খড় মালবাহী ট্রাকটি আনলোড করার জন্য অপেক্ষা করতে চালকও হেল্পার গাড়িতে ঘুমিয়ে পড়ে।
ভোর ৫ টার দিকে পথচারী এক নারী দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকটিতে আগুন দেখে চিৎকার দেয়।
পথচারী নারী, ট্রাক চালক কে বলেন, একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় ট্রাক চালক ট্রাকটি কিছুদূর সামনে সড়কের পাশে থাকা পানিতে খড়ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনের কাঁচপুর এলাকায় যাত্রীবাহী তিসা নামে মামা-ভাগিনা পরিবহনে দুর্বৃত্তরা বিস্ফোরক আগুন দেয়। এ সময় যাত্রী বহনকারী গাড়ির চালক গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে থামিয়ে দিলে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ে। দুর্বৃত্তদের পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনা সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টায় ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধিন।
