শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর ভুঁইয়া গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর ভুঁইয়া গ্রেপ্তার

চাঁদপুর থেকে এ কে আজাদ : কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মজিবুর রহমান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও মজিবুর রহমান ভুঁইয়া প্রকাশ্যে ছিলেন। তিনি নিয়মিত আইন পেশায়ও নিয়োজিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মজিবুর রহমান ভুঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা