শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১টি কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির ছানা অবমুক্ত

মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১টি কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির ছানা অবমুক্ত

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির সদস্যদের উদ্ধার করা ২৪১টি কাইট্টা কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির ছানা নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মহেশপুর ৫৮ বিজিবি দত্তনগর মাথুরা মাঠের মধ্য থেকে ২৪১টি কাইট্টা কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির ছানা উদ্ধার করে। পরে একই দিন বিকেলে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এরপর আজ ২০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টার দিকে কচ্ছপের বাচ্চা ও ঈগল পাখির ছানাগুলো কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে বালুহর বাওড়ের সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করার এ উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত প্রশংসনীয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা