শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

সাইফুল ইসলাম, বগুড়া : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির আয়োজনে ২০ নভেম্বর শুক্রবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা বিএনপির যুগ্ম শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা বিএনপির ক্রীয়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা যুবদলের সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম বেলায়েত হোসেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা