এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষনের জন্য সহ-সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা পিরোজপুরের কৃতি সন্তান এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশানুযায়ী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ঘোষিত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ঘোষিত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সে অনুযায়ী, ফরিদপুর বিভাগের জন্য সমন্বয়ক আহমেদ দিপু এবং সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা বিভাগ ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য পৃথক সমন্বয়ক ও সহ-সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নিজ নিজ বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড তদারকি ও পরিবীক্ষন করবেন।
উল্লেখ্য, পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাএনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
