মোঃ মাসুদ করিম, রূপগঞ্জ থেকেঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হাফিজুর রহমান সজিব রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাতের আঁধারে দলীয় লোকজন নিয়ে নাশকতা চালিয়ে উত্তরায় আত্মগোপন করে থাকত। তার বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মঙ্গলবার দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
