মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: একেক্স ক্লাব অব কুড়িগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় আমরা-৯৪ নাগেশ্বরী অফিসে ২০২৬ এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিডিজি এপেক্সিয়ান ডা. কামরুল আলম।
বক্তব্য রাখেন জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান মশিউর রহমান, এপেক্সিয়ান মোখলেছুর রহমান, আইপিপি এপেক্সিয়ান অধ্যক্ষ আব্দুর রহিম, এপেক্সিয়ান বিকাশ রায় তরুণ, এপেক্সিয়ান কীর্ত্তিকা সেন বিল্টু প্রমুখ।
বক্তারা এপেক্স এর মুল লক্ষ্য ও উদ্দেশ্য সার্ভিস, সিটিজেনশিপ, ফেলোশিপ নিয়ে বিস্তারিত কথা বলেন। আলোচনা শেষে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন প্রেসিডেন্ট। এরপর আগামী বছরের জন্য এপেক্সিয়ান কীর্ত্তিকা সেন বিল্টুকে প্রেসিডেন্ট ও এপেক্সিয়ান লুৎফর রহমানকে সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
