শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খাগড়াছড়ি জেলা কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় পার্বত্য মন্ত্রী জেরির

খাগড়াছড়ি জেলা কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় পার্বত্য মন্ত্রী জেরির

আলমগীর হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার সার্বিক বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সাচিং প্রু চৌধুরী জেরি এবং বিশেষ অতিথি ছিলেন ২৯৮ নং সংসদীয় আসন-খাগড়াছড়ির মাননীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার সাদাত।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা; মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী এবং পুলিশ সুপার জনাব মো. মোরতোজা আলী খাঁনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা