রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ফেসবুকে আওয়ামী লীগের সরব উপস্থিতি, বাস্তবে দেশে কিছুই হচ্ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফেসবুকে আওয়ামী লীগের সরব উপস্থিতি, বাস্তবে দেশে কিছুই হচ্ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসবুকে সরব থেকে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, আগুন দিচ্ছে এবং লাইভ করছে। এতে অনেকের কাছে মনে হচ্ছে দেশে বড় ধরনের কিছু ঘটছে। তবে প্রকৃতপক্ষে দেশে কিছুই হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এখন আইন তাদের খুঁজবে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনার আসার কোনো চিন্তাই নেই।’

আলোচনা সভা ও তথ্য মেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসনে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা