রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্যতা আলোচনা সভায় শরীফ জামিল

মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্যতা আলোচনা সভায় শরীফ জামিল

‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎”নবায়নযোগ্য জ্বালানি আমাদের অধিকার”
‎
মহেশখালী-মাতারবাড়ী জনগণের জীবন-জীবিকার ন্যায্যতার দাবী বাস্তবায়নে ধরা’র উদ্যোগে মাতারবাড়ীতে আলোচনা সভায় শরীফ জামিল।
‎
‎রবিবার (২৯ নভেম্বর) বিকালে কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ী পুরান বাজার মাঠে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র উদ্যোগে  মহেশখালী-মাতারবাড়ী বিভিন্ন ক্যাটাগরি ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকার ন্যায্য দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল। অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরা কক্সবাজার জেলার আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ধরা কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম ফরিদুল আলম শাহীন।
‎
‎উপস্থিত ছিলেন চকরিয়া ধরা’র আহ্বায়ক একেএম বেলাল উদ্দীন ও পেকুয়া ধরা’র সদস্য সচিব দেলোয়ার হোছাইন, ধরা’র মহেশখালীর সমন্বয়ক মোঃ কাইছার হামিদ।
‎
‎বক্তরা বলেন জীবাশ্ম জ্বালানি এবং বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ুর বিরূপের পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।মাতারবাড়ীর কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎতেই জলন্ত প্রমাণ। প্রকল্পটি নির্মাণের পূর্বে মাতারবাড়ী মানুষের জীবন-জীবিকা এমন দুর্দশা ও অস্বাস্থ্যকর ছিলোনা। কিন্তু এখন আবাদি জমিজমা ও পেশাসহ সবকিছু অভাব অনটনের দিন কাটাচ্ছে। অনেককে নিজ উপজেলা ছেড়ে অন্যত্রে দিনমুজরী করতে হচ্ছে। তারা এতদাঞ্চলে বসবাসকারীদের জীবন-জীবিকায় সফলতা ফিরাতে নবায়নযোগ্য জ্বালানি যথা সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও উদ্ভিদ বিদ্যুৎ এর দিকে মনযোগ হতে আহ্বান জানান। যেহেতু জীবাশ্ম জ্বালানি একদিন পুরিয়ে যাবে! আর নবায়রযোগ্য জ্বালানি পুরাবেনা। এমন মন্তব্য করেন প্রধান অতিথিসহ বক্তারা। পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) কার্যক্রম পরিবেশে ওপর ব্যাপক প্রভাব ফেলে জনজীবন ঝুঁকিতে ফেলবে বলেও মন্তব্য করেন।
‎
‎সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মাতারবাড়ী ইউপি সদস্য মোহাম্মদ আলী, প্রবীণ মুরব্বি মোকতার আহমদ সওদাগর, ওয়াসিম আকরাম, ডাক্তার মাহমুদুর রহমান, মোহাম্মদ কফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও দেশবাসী একাধিক পরিবেশবাদী নাগরিক।
‎
‎উল্লেখ্য, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্য এবং মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকোপে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক ১০টি উঠান বৈঠক ও ১০টি পথসভা পৃথক পৃথকভাবে ২১নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত  নিয়ে মাতারবাড়ী, ধলঘাটা ও কালারমারছড়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
‎
‎জনসাধারণে মৌলিক ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবীর আলোচনা লবণ চাষী, পান চাষী, মাছচাষী, শুঁটকিসহ বিভিন্ন পেশাজীবি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর পূর্বে কোহেলিয়া নদী, পুনঃবাসনের ৪৪ পরিবার, জেলে, শুঁটকি ব্যবসায়ী ও লবণচাষীদের সাথে সরেজমিনে গিয়ে কথা বলেন দেশ-বিদেশী নাগরিকেরা।
‎
‎উক্ত সমাবেশে মানুষের ন্যায্য দাবীগুলি স্থানীয় ক্ষতিগ্রস্ত, সচেতনমহলকে সম্মেলিত সোচ্চারের আহ্বান জানান সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা