শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি আটক

টেকনাফে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে এর চালক পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি সিএনজি থেকে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজির চালক কৌশলে পালিয়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক সিএনজি চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক মাদক কারবারিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদকদ্রব্যের বেচাকেনা, পরিবহন বা মজুতের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা