শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে পুলিশের হাত কামড় দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে গেল মাদক কারবারি

সোনারগাঁওয়ে পুলিশের হাত কামড় দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে গেল মাদক কারবারি

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়নগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ইয়াবা সহ মো. রাজু মিয়া (২৫) নামে মাদক কারবারিকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার প্রাক্কালে পুলিশের হাতে কামড় দিয়ে হাত করা সহ পালিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জামপুর ইউপির কোবাগা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশের হাত কড়া সহ মাদক কারবারিপলাতক আসামি কোবাগা গ্রামের ছেলে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, সোনারগাঁও থানার তালতলা পুলিশ ফাঁড়ির চৌকস পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক কারবারি মো.রাজুকে ৫০ পিস ইয়াবা সহ আটকের পর হাতকড়া পড়িয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে পরিবার ও আশেপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার প্রাক্কালে দুর্ধর্ষ হাতকড়া পরিহিত মো. রাজু নামে মাদক কারবারি, নাসির উদ্দিন নামে পুলিশের এএসআই’র হাতে কামড় দিয়ে হাতকরা সহ পালিয়ে যায়।

এ ব্যাপারে তালতলা ফাঁড়ির ইনচার্জ জসীমউদ্দীন’কে মোবাইল ফোনে ফোন দিলে কলটি রিসিভ করেন-নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা