শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজিবি-১৫ মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।

বিজিবি-১৫ মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।

মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে মাদক বিরোধী অভিযানে গংগারহাট, বালারহাট এবং রামখানা বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।

গত ২০ আগস্ট রাত ২০:৫৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা এবং রাত ২২:৪০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন পশ্চিম রামখানা (থানা-ফুলবাড়ী ও নাগেস্বরী, জেলা-কুড়িগ্রাম) ও ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত ০১:৫৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা- ফুলবাড়ী, কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান সমূহ চলাকালীন টহল দলের সদস্যরা সন্দেহ জনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯৪ পিছ, ইস্কাপ সিরাপ ২০১ বোতল ও গাঁজা ৬ কেজি জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯৪ পিছ, যার সিজার মূল্য ১,৪৮,২০০/-, ইস্কাপ সিরাপ ২০১ বোতল, যার সিজার মূল্য ৮০,৪০০/- এবং গাঁজা ৬ কেজি, যার সিজার মূল্য ২২,৭৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৫১,৩৫০/- (দুই লক্ষ একান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা