বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা মিরপুরে অস্ত্র-গুলিসহ আটক ২

মিরপুরে অস্ত্র-গুলিসহ আটক ২

মোঃ মনজুর মোল্লা, মিরপুর, ঢাকা : রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোড এলাকার টি-ভ্যালী সংলগ্ন চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ সাইফুল ইসলাম তপু (২৬) ও মোঃ রবিন মিয়া (৩০)।

পুলিশ জানায়, শনিবার রাতে ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন টি-ভ্যালী এলাকায় মিরপুর মডেল থানার একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি চেকপোস্টের কাছে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তারা না থেমে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।
পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে তপুর কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিনের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিনসহ ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র ও গুলি অবৈধভাবে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। তারা উদ্ধারকৃত পিস্তল ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা