কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে শিক্ষা মানব জাতীকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষা পরিচালিত করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। তিনি আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, মহা নবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন যার মাধ্যমে ধনী দরিদ্রের ব্যবধান দূর করা। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বাংলাদেশে যে কাজ গুলো করে যাচ্ছেন তা ইসলামেরআদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন। নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিল তা মাত্র ছয় মাসে মধ্যে একটি একটি করে পূরণ করছেন তিনি। পলাশ উপজেলার বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মিলেনিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া করা হয়। এর আগে দুপুরে ড. মঈন খান নেতাকর্মীদের নিয়ে চরনগর্দীর নিজ গ্রামে পিতা মরহুম মোমেন খান ও খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
২৭
