শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাত

ষ্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা