বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা

‎জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা

মাসুদ করিম, ‎রূপগঞ্জ : ‎‎রূপগঞ্জ উপজেলার মুসুরী এলাকার বসত জমি জোর দখলের অপচেষ্টার প্রতিবাদে ভূমিহীনরা প্রতিবাদ সভা করেছেন।

হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার ২৯ আগষ্ট সকালে উপজেলার ‎রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি মধ্যপাড়া এলাকার সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে প্রতিবাদ সভার আয়োজন করে।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া।
‎‎বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ ইউনিয়নের তাঁতি দলের সভাপতি এডভোকেট শুক্কুর আলী।
‎
‎সভায় বক্তারা অভিযোগ করেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজন স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩০০ পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ভূমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি হতে বাধ্য।কাউকে বা কোন পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
‎
‎রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া বলেন, “হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কারো জায়গা-জমি জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না। ভূমি নিয়ে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করতে হবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা