বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সরকারকে কাজ করার সময় দিতে হবে : লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

সরকারকে কাজ করার সময় দিতে হবে : লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন পিতা শহীদ জিয়াউর রহমানের মতো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারকে কাজ করার সময় দিতে হবে বলে তিনি বিরোধী দলের প্রতি ইঙ্গিত করেন।

লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত শ্রবণ প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,

অটিজম স্কুলের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। অটিজম শিশুদের প্রতি রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে। যত্ন পেলে ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

এ জাতীয় স্কুলের সার্বিক সহযোগিতায় তিনি তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

লক্ষ্মীপুর নন্দন অটিজম স্কুলের উদ্যোগে আয়োজিত তানজিনুজ্জামান তিষানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু,প্রফেসর জেড এম ফারুকী, আবুল কালাম আজাদ প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা