মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছার কাবিলপুরে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌগাছার কাবিলপুরে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ২২ বছরের সাফল্যের গৌরবের ধারাবাহিকতায় কাবিলপুর ডিজিটাল প্রাইভেট সেন্টারের উদ্যোগে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কাবিলপুরে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি-২০২৬ সালের কৃতি ও মেধাবী শিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইন্তাজ আলী। কাবিলপুর ডিজিটাল প্রাইভেট সেন্টারের শিক্ষক কারিমুলের সঞ্চালনায় ডিজিটাল প্রাইভেট সেন্টারের পরিচালক মেরিনা আক্তার স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা