শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ছিনতাইকারীসহ- ১৯ আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে ছিনতাইকারীসহ- ১৯ আসামি গ্রেফতার

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায’অপরাধ দমনে’পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার,ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় ১৯ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ শনিবার (২৯আগস্ট) ভোরবেলা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের একটি চৌকস টিম ওসি’মহম্মদ আব্দুল বারিকে’র তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), আরিফুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযানিক দল অভিযান চালায়।অভিযান চলাকালে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউপির সোনাপুর গ্রামস্থ পূর্ব সোনাপুর জনৈক কামাল সর্দারের বসতবাড়ির সামনে মাটির রাস্তার উপর থেকে জেলার রুপগঞ্জ থানার মাছুমাবাদ গ্রাম,এপি পূর্ব সোনাপুর কামাল সরদারের বাড়ির ভাড়াটিয়া মৃত মন্টু ডাক্তারের ছেলে কাজী রিপন (৪২) নামে মাদক ব্যবসায়ী ছেলের নিজ হেফাজতে রাখা নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। অভিযান চলমান অবস্থায় ভ্রাম্যমান আদালত-১২,পরোয়ানা জারি-৪, একশ’৫১ ধারায়-১ ও ১ জন ছিনতাইকারী সহ ১৯ আসামি গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠায় পুলিশি কড়া পাহারায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা