শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা পুলিশ কে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ডেমরা থানা বিএনপির

পুলিশ কে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ডেমরা থানা বিএনপির

মো.নূর আলম ভূইঁয়া : রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলি করার ঘটনায় যুবলীগের সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেপ্তারে ডেমরা থানা পুলিশ কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার (২৯—আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সারুলিয়ার বড় ভাঙ্গা এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমের সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা থেকে এ আল্টিমেটাম দেন। সভা শেষে এক বিক্ষোভ মিছিল করনে বিএনপির নেতা কর্মীরা।

ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, আমাদের থানা বিএনপির সভাপতির বাড়িতে যে সকল যুবলীগ ক্যাডার, মাদক ব্যাবসায়ীরা হামলা করেছে তাদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে আমরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিলাম অন্যথায় আমরা নেতা কর্মীদের নিয়ে থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডেমরা থেকে মাদক নির্মূল করার জন্য ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম ও আমার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করি, তারই ধারাবাহিকতায় গত কয়েক দিনে বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ীকে ইয়াবা, ফেনসিডিল, গাজা সহ আটক করে পুলিশে সোপর্দ করি মূলত এসব কারণেই মাদক ব্যাবসায়ীদের টার্গটে পরিনত হয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম চৌধুরী কে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তার নিজ বাস ভবনে সন্ত্রাসী হামলা ও এলো পাথারি গুলি বর্ষন করা হয়। আমরা বিএনপি পরিবার সহ এলাকার সকল শান্তি প্রিয় মানুষ এর তিব্র প্রতিাবদ জানাই।

উল্যেখ্য :
শুক্রবার (২৮—আগষ্ট) ভোর ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পিছনে ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসিরা। এ বিষয়ে ডেমরা থানায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে আশা করি খুব দ্রুত অপরাধীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসবো।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা