বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী’কে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী’কে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল আনন্দ মিছিল

সেলিম চৌধুরী, পটিয়া, চট্টগ্রাম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশ করেছে দলটির দক্ষিণ জেলা শাখা।শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের ক্রসিং চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বের হওয়া বিশাল মিছিলে দক্ষিণ চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ‘রিজভী আহমদ এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গেথসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন নেতা-কর্মীরা। মিছিল ঘিরে আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক আবহ।এর আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন।বক্তারা বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণের মতো নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্যুত হননি। রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি দলের নেতা-কর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ শুধু একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। এক-এগারোর রাজনৈতিক সংকট থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কার্যালয় ও নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁর ত্যাগ, সাহস, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির বড় শক্তি। তিনি আরও বলেন, রিজভী আহমদের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর যোগ্য ও দৃঢ় নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হবে।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন সুমন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সুমন, জেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, এহসানুল মৌলা, আকম মোজাম্মেল হক,আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, অ্যাডভোকেট আবু তাহের, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, অ্যাডভোকেট এরফানুর রহমান, গিয়াস উদ্দিন হিরু, মাস্টার ফরিদুল আলম ও শহিদুল্লাহ খান,সাইফুল ইসলাম খোকন,গাজী ফোরকান,জিয়াউল কাদের জিয়া,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির,শাখাওয়াত হোসেন মিশু,আব্দুল আজীম,সদস‍্য মোফাচ্ছল হোসেন জুয়েন,শফিউল আলম চৌধুরী,রিফাত উদ্দিন চৌধুরী ও শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মিছিলটি বের হলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে মহাসড়ক পর্যন্ত পরিণত হয় জনসমুদ্রে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানান এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিছিল ও সমাবেশে দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন দায়িত্ব পাওয়া রিজভী আহমদের প্রতি দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের আস্থা ও সমর্থনের বিষয়টিও দৃশ্যমান হয়ে ওঠে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা