শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় ৩ মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

পোরশায় ৩ মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ আগস্ট) রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় এবং
মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত প্রত্যেককে অর্থদণ্ডসহ কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা