রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ার কুমারখালীতে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ২

কুষ্টিয়ার কুমারখালীতে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ২

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) কুমারখালী উপজেলার পান্টি ও নন্দলালপুর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুমারখালীর বাগবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তার (৭৪) এবং কবুরাট গ্রামের আশরাফুল ইসলাম (৪৬)।

অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, অধিদপ্তরের উপপরিদর্শক মো. আসিফুজ্জামান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা