মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে অংশ নিয়েছে কেরানীগঞ্জ মডেল উপজেলা ঢাকা-২ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান। এছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা ঢাকা-২ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিশাল মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
দিবসটির তাৎপর্য তুলে ধরে র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। র্যালিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।
