মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ গত শনিবার ( ২৯ আগষ্ট ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয় । আদেশে বলা হয়, ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল (৪৩০৯৬), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঘাটাইল, টাঙ্গাইল।
ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০.০৮.২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৩১.০৮.২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) মর্মে গণ্য হবেন।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য গত ( ২৭ আগষ্ট ) মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনক ভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়। এসময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেয়াদ উত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।
সরকারি ওষুধ পিকআপে ভরে নদীতে ফেলার চেষ্টায় চালকের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে প্রকৃত অপরাধীদের আড়ালের অভিযোগ উঠে। এই ঘটনায় গতকাল শনিবার ঘাটাইলে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। কারাগারে থাকা পিকআপ চালকের মুক্তির দাবিতে।
