শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা শর্ট গানের গুলি, কাতুর্জ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

শর্ট গানের গুলি, কাতুর্জ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর জুরাইন হতে ১৭ টি শর্টগানের গুলি, ৩ টি তাজা কাতৃর্জ ও ২ হাজার ৩ শত পিছ ইয়াবা ও ২ লক্ষ ৭৮ হাজার টাকা সহ মো: আওলাদ হোসেন নামের এক মাদক কারবারী কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯—আগষ্ট) বিকাল সাড় ৫ টার দিকে রাজধানীর কদমতলীর জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করে র‌্যাব—১০।

র‌্যাব সুত্রে জানাগেছে, র‌্যাব ১০ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল মাদক ক্রয়—বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৬,৯০,০০০/— (ছয় লক্ষ নব্বই হাজার টাকা) মূল্যমানের ২৩০০ (দুই হাজার তিনশত) পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে “জুলাই গণঅভ্যুত্থান” চলাকালীন পুলিশের লুন্ঠিত ১৭ (সতেরো) টি শটগানের গুলি ও ০৩ (তিন) টি রাইফেলের তাজা কার্তুজ এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ২,৭৮,৯৩০/— (দুই লক্ষ আটাত্তর হাজার নয়শত ত্রিশ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো: আওলাদ হোসেন (৪৩) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার আটিয়া গ্রামের শেখ জলিল মিয়ার ছেলে।

এ বিষয়ে গ্রেপ্তারের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা