শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় গরমে পথচারীদের স্বস্তি দিতে শরবত বিতরণ করলো বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্ট 

কুলাউড়ায় গরমে পথচারীদের স্বস্তি দিতে শরবত বিতরণ করলো বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্ট 

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : প্রচণ্ড গরমে অতিষ্ঠ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে কুলাউড়া স্টেশন রোডে শরবত বিতরণ করেছে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্ট।রোববার ৩০ আগস্ট স্টেশন রোডের মাহা টি হাউসের সামনে এ শরবত বিতরণ করা হয়। পথচারীদের হাতে শরবত তুলে দেন ট্রাস্টের সংশ্লিষ্টরা।বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্ট কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখইয়ের মা বেগম রোকিয়ার নামে প্রতিষ্ঠিত একটি মানবিক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও মানবিক সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ট্রাস্টটি। প্রতি বছর কুলাউড়ার প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগসহ খাতা, কলম, পেন্সিল, পেন্সিল রিমুভার, কাঠপেন্সিল কাটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এ ছাড়া বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।স্থানীয়রা বলেন, ব্যক্তিগত উদ্যোগে এমন মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। তীব্র গরমে পথচারীদের জন্য শরবত বিতরণের উদ্যোগটিও প্রশংসনীয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা