বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ১০ টি ঘোড়া জবাই করে ৭ টির মাংস নিয়ে যায়

১০ টি ঘোড়া জবাই করে ৭ টির মাংস নিয়ে যায়

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় রক্তের দাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের । একটু এগিয়ে গিয়ে দেখেন জবাই করা ঘোড়া পড়ে আছে । বিষয় টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের বাসাইলের পৌরসভা এলাকায় ।

রবিবার ভোরে কে বা কাহারা বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় ফেলে যান । সেটা কেউ বলতে পারেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, রাতের আধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটে । জবাই করা ৩টি ঘোড়া রেখে ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আলোচনা শুরু হয় । আশেপাশে এলাকার মানুষ বিষয়টি দেখতে ছুটে আসে।

বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিত্যক্ত ওই জায়গায় ১০টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে ট্রাকযোগে ঘোড়াগুলো নিয়ে এসে ওখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা