শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৯ বছর আত্মগোপনে থাকা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নাজমুল র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

৯ বছর আত্মগোপনে থাকা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নাজমুল র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

এম.আর.প্রিন্স ( বরিশাল ব্যুরো ) : র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১, সদর কোম্পানি, উত্তরা, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল ৩০ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা জেলার রূপসা থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নাজমুল বাবু দাই (৪০), পিতা- মৃত আফছার দাই, সাং- শোলপুর, থানা- রূপসা, জেলা- খুলনা‘ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল বাবু দাই এর বিরুদ্ধে ২০১৭ সালে খুলনা জেলার রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়, যার মামলা নং- ১৮(০৬)২০১৭, জিআর নং- ১৬৯/১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ । বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৬ (ছয়) মাসের কারাদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি খুলনা জেলার রূপসা থানায় জারি আছে। উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

মিডিয়া অফিসার, র‌্যাব-৮, বরিশাল লেঃ কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি দৈনিক জনতা পত্রিকা সহ গণমাধ্যমের সাথে প্রেস বার্তায় বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা