মো. মোক্তার হোসেন,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালে’মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের পন্যবাহী ট্রাক ভাঙচুর করে সিমেন্ট নিয়ে যাওয়া’য় ‘দৈনিক সংবাদ’পত্রিকার সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনে’র বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে-মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেন।
গত শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার সকল সাংবাদিক ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানবন্ধন ও প্রতিবাদ সভা গঠিত হয়।
মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশকে ম্যানেজ করে ‘দৈনিক সংবাদ’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে,মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ‘ট্রাক ভাংচুর করে সিমেন্ট নিয়ে যাওয়া’র বানোয়াট মিথ্যা মামলা দিয়েছে। ভূমি দখলকারী, নদীখেকো, পরিবেশ দুষনকারী মেঘনা গ্রুপের অন্যায় অত্যাচার নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় মেঘনা গ্রুপ সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে তাদের অনিয়ম দূর্নীতির বিস্তার ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করে সত্যের সন্ধানে কলম সৈনিকদের কলমের পবিত্র কালির লিখনি’বন্ধ করতে চায়।মেঘনা গ্রুপের অত্যাচারে এলাকাবাসীর অতিষ্ঠে, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় সাংবাদিকদের হয়রানী করার অস্ত্র হিসেবে মিথ্যা মামলা দেয়া শুরু করেছে। মামলা গ্রহণকারী সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দায়িত্বে অবহেলা করে যাচাই বাছাই ছাড়া সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানী করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করে। দখলদার মেঘনা গ্রুপের করা মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েছেন সাংবাদিক মহল। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়, শিশু কিশোরদের জাতীয় সংগঠন খেলাঘর সোনারগাঁও উপজেলা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন (বাপা), জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, সোনারগাঁও শতদল নাট্য সংঘসহ সামাজিক সাংষ্কৃতিক সংগঠন।
প্রতিবাদ সভায় সাংবাদিক ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিশু কিশোর সংগঠন খেলাঘরের সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক লায়ন রাজার রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
