রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গত রবিবার (৩০ শে আগস্ট) চট্টগ্রামের সন্দীপ থানার আকবর হাট এলাকায় সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সন্দীপ,আউটপোস্ট সারিকাইত এবং পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, ১ টি রকেট সিগন্যাল, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১ রাউন্ড রাবার বুলেট, ১ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এবিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান
আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
