শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীর জলঢাকায় ৪৬৪ বস্তা সার জব্দ ৫ হাজার টাকা জরিমানা

নীলফামারীর জলঢাকায় ৪৬৪ বস্তা সার জব্দ ৫ হাজার টাকা জরিমানা

এন.এম হামিদী বাবু, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় ৪৬৪ বস্তা সার জব্দ ৫ হাজার টাকা জরিমানা করেছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ‍্যাপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমলবাড়ী ইউনিয়নের বালার পুকুর বাজারের খুচরা সার ব‍্যবসায়ী মোঃ মোশফিকুর খন্দকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন এবং এমওপি সার ৪০৯ বস্তা ও টিএসপি ৫৫ বস্তা মোট ৪৬৪ বস্তা সার জব্দ করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ‍্যাপি।

তিনি, জব্দকৃত সারগুলো সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সম্পূর্ণ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।

এসময় , জলঢাকা উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারাসহ স্থানীয় ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা