শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সরিষাবাড়ীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ বিএনপির

সরিষাবাড়ীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ বিএনপির

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ৫ সহস্রাধিক চারাগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে উপজেলাবাসী।

পৌরসভার ধানাটা সেতুর মোড়ে কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো বর্তমান সরকারের লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নেতাকর্মীদের জনকল্যাণ ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পর্যায়ক্রমে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বনদ গাছের চারা রোপণ করা হবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা