এম. শহীদুল ইসলাম (কুতু্বদিয়া- কক্সবাজার) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠিত হযেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় কুতুবদিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বড়ঘোপ সদরের ডাকবাংলো চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি আরম্ভ হয়।
প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুতুবদিয়া কলেজগেইট চত্বরে র্যালি শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
কুতুবদিয়া বিএনপি’র সদস্যসচিব এম এ ছালাম কুতুবীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, লেমশীখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার কামাল, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, কুতুবদিয়া শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টু, যুবদলের সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
এ সময বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার গুরু দাযিত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের দূর্দিনে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু বিসর্জন দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে উল্লেখ করে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও স্মরণ করেন।
