শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠের সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির এম এ জলিল, গোলাম কবির কামাল,সহ-সভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল, , দ্বীন মোহাম্মদ দীপু, রবিউল ইসলাম রবি, মহসীন হোসাইন বিদ্যুৎ, ইলিয়াস আলি ভূইয়া,সিদ্দিকুর রহমান নাহিদ, আব্দুর রউফ ফকির রনি প্রমুখ। পরে এক বর্নাঢ্য র‌্যালী নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নরসিংদীর পলাশ উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এমপি। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ড. আবদুল মঈন খানের সহধর্মিণী দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

নরসিংদী-৩ শিবপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুর এলাহী।

মনোহরদী উপজেলার অডিটরিয়ামে এবং বেলাবো উপজেলার অডিটরিয়ামে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এমপি।

অপরদিকে নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরা উপজেলা মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান খোকন, হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলি মুন্সি প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা