শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আটক

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আটক

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা নাহিদ হোসাইনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে এসআই রাকিব, জিয়াউদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসাইনের বসতঘর থেকে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

এদিকে হোসাইনকে গ্রেফতারের পরপর গত ০৫ /০২/২৬ ইং তারিখে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান হোসেন হাওলাদারের স্বাক্ষরিত দল থেকে বহিস্কারের একটি চিঠি সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে ভোলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা