শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে ৯ লাখ টাকার অবৈধ চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ৯ লাখ টাকার অবৈধ চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস

​মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

​বুধবার (২ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনের ফাঁকা জায়গায় মৎস্য দপ্তরের সহায়তায় এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত ক্ষতিকর চায়না রিং জালগুলো পরবর্তীতে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর বংশবিস্তার রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা