শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা এবং গাছ থেকে পড়ে ডাব ব্যাবসায়ীর মৃত্যু

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা এবং গাছ থেকে পড়ে ডাব ব্যাবসায়ীর মৃত্যু

সাজ্জাদুর রহমান (নাজিরপুর প্রতিনিধি) : পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সুমন শেখ (৪৪) ও নারিকেল গাছ থেকে পড়ে মোঃ হিরু হাজরা (৩৭) নামে ডাব নারিকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

নিহত সুমন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। আর হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে।

নাজিরপুর উপজেলা ছাএদলের সাবেক সভাপতি এস,এম মাজেদুল কবীর রাসেল নিহত সুমন শেখ মাটিভাংন্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন।

নিহত সুমনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, তিনি (সুমন) ওই দিন বেলা সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে থাকা গরুর খামারের বৈদ্যুতিক পনির পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল শিকদার বলেন, হিরু হাজরা পেশায় একজন ডাব নারিকেলের ব্যবসায়ী। ওই দিন সকালে তিনি উপজেলার ছোটবুইচাকাঠী গ্রামের তার বাড়ির কাছে একটি বাড়িতে ডাব নারিকেল পাড়তে যান। সেই গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ সাকিল খান বলেন, নিহত সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত্যু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা