শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ক্রাইম জোনে ‘পুলিশের থাবা’ সোনারগাঁওয়ে ওসি’র আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী’রা 

ক্রাইম জোনে ‘পুলিশের থাবা’ সোনারগাঁওয়ে ওসি’র আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী’রা 

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সোনারগাঁও থানায় সদ্য ওসি’ দায়িত্ব গ্রহণের পর ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে-সন্ত্রাস দমনে-সামারি ট্রায়ালে বিরতিহীন শুদ্ধি সাঁড়াশি বিশেষ অভিযান অব্যাহত। অপরাধী’দের ক্রাইম জোনে’পুলিশের থাবায়’মাদকদ্রব্য উদ্ধারে,অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকায়,ওসি’র আতঙ্কে কালো মুখোশপরিহিত অপরাধী’ চিহ্নিত ‘সন্ত্রাসী’রা,অপরাধে’র ক্রাইম জোন থেকে অত্র উপজেলা ছেড়ে অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে সচেতন মহলের ধারণা।

গত মাসে’র (২১ আগস্ট২০২৬) সন্ধ্যার দিকে সোনারগাঁও থানায় অফিসার্স ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক’ পিপিএম, দায়িত্ব গ্রহণের প্রথমেই ‘অপরাধ দমন’ও মাদক নির্মূল-সন্ত্রাস দমনে,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবে বলে ঘোষণা দিয়ে নিজ তত্ত্বাবধানে একাধিক পুলিশের চৌকস টিম গঠন করে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে মাদকের অভয়ণ্যের করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে’ অপরাধী’দের ক্রাইম জোনে’পুলিশের থাবা’আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী,কিশোরগ্যাং চুরি, ডাকাতি, ছিনতাই-সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি জোরদার, অপরাধী’দের বিরুদ্ধে কঠোর অবস্থানে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকায় অভিযান পরিচালনা করেন।

সচেতন মহল সূত্র থেকে জানা যায়, উপজেলায়’অপরাধ দমনে’নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত থাকলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো উন্নত হবে। চির-চেনা এই মাদক থেকে সমাজে জন্মনেয়া সন্ত্রাসী-কুখ্যাত অপরাধী’রা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাম রাজ্য কায়েম করার চেষ্টা করে। অপরাধী’দের রুঁখে দিয়ে, নিরাপদ পরিবেশ পুলিশি তৎপরতায় মাদক মুক্ত সমাজ হবে বলে স্থানীয়দের ধারণা।

এ ব্যাপারে সোনারগাঁও থানা’র ওসি’ ‘দৈনিক জনতা’কে বলেন’অপরাধ দমনে’ মাদক-সন্ত্রাস নির্মূলে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। অপরাধী যে-ই হোক’না’কেন,কাউকে ছাড় দেওয়া হবে না। এই সোনারগাঁওয়ে খেটে-খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ নিরাপদ বেষ্টনীতে আইনি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা